×

আবহাওয়া

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫২ এএম

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপসহ একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছিল। মাসের শুরুতেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সোমবার (১১ নভেম্বর) রাতে আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস দেয়া হয়েছে। যদিও এরইমধ্যে কয়েক ঘণ্টা সময় পার হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী দুদিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট

কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট

‘আমার স্বপ্ন শেষ, কলিজাটা আর নেই’

‘আমার স্বপ্ন শেষ, কলিজাটা আর নেই’

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল

একদিনে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

একদিনে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App