×

আবহাওয়া

সর্বোচ্চ দূষণের কবলে রাজধানীর বাতাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

সর্বোচ্চ দূষণের কবলে রাজধানীর বাতাস

সর্বোচ্চ বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা : ছবি সংগৃহীত

বায়ুর মান ও দূষণের শহর র‍্যাংকিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৭৫। এটি ঢাকার এ বছরের মধ্যে সর্বোচ্চ দূষণের মাত্রা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের ওয়েবসাইটে এ চিত্র দেখা যায়। বায়ুদূষণে গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্বের ১২৬ দেশের মধ্যে শীর্ষে ছিল। আজ বৃহস্পতিবারও শীর্ষ স্থান ধরে রেখেছে।

আজ সকালে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর আর ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ২০৪ স্কোর নিয়ে আছে তৃতীয় অবস্থানে

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে 'মাঝারি' বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয় এবং সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে 'বিপজ্জনক' হিসেবে বিবেচিত হয়, যা মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এই শহরের বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ হার বাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু যেদিন থেকে

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু যেদিন থেকে

৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‍্যালি ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ

আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App