×

আবহাওয়া

তাপপ্রবাহের মাঝে ঢাকায় স্বস্তির বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

তাপপ্রবাহের মাঝে ঢাকায় স্বস্তির বৃষ্টি

ছবি : সংগৃহীত

বেশ কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত রাজধানী ঢাকার জনজীবনে স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি। রোববার (২৬ এপ্রিল) বিকালের দিকে পুরান ঢাকার মালিবাগ, বাংলামোটর, পল্টন, সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। যদিও সব এলাকায় একযোগে বৃষ্টি হয়নি।

সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুরের দিকে কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টি হলেও তা স্থায়ী হয়নি। পরে বিকাল ৪টা থেকে সোয়া ৪টার দিকে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে দীর্ঘ তাপদাহের পর কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তাপমাত্রা সামান্য কমে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

এদিকে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে। এতে এসব অঞ্চলে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিভিন্নস্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিভিন্নস্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল

সংসদে জামায়াত এমপি আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল

জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

গোলাম পরওয়ার জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App