×

আবহাওয়া

দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:২৩ এএম

দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ছবি : সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এ ছাড়া এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকা সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন : সারাদেশে বৃষ্টির আভাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

লংমার্চে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল : রিজভী

জ্বালানির পর এবার কি বিদ্যুতের পালা?

জ্বালানির পর এবার কি বিদ্যুতের পালা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App