×

আবহাওয়া

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ছবি : সংগৃহীত

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন ভিসানীতির অনুমোদন দিলো সরকার

নতুন ভিসানীতির অনুমোদন দিলো সরকার

সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিন আর নেই

নোয়াখালী সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিন আর নেই

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার

মাহদী আমিন মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের নিহত

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের নিহত রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App