×

আবহাওয়া

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত

দেশের আট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে হালকা বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমানে আগুন

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমানে আগুন

খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

কিয়েভে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ২৭

কিয়েভে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ২৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App