×

আবহাওয়া

৬ বিভাগে ভারী বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম

৬ বিভাগে ভারী বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগর এলাকায় জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারী বর্ষণ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়।

টানা বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

আরো পড়ুন : নিম্নচাপে উত্তাল সাগর, বন্দরে সতর্কতা

বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

সে সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে আজ থেকেই দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে। আগামী ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

৬ বিভাগে ভারী বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

৬ বিভাগে ভারী বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App