×

আবহাওয়া

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

গত ছয় ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪ মিলিমিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

সালমান শাহ হত্যা মামলা ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App