×

আবহাওয়া

ঢাকার বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম

ঢাকার বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরো পড়ুন : দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App