×

আবহাওয়া

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:২৮ এএম

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন : অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

এদিকে সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় প্রকাশিত ভারী বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতিভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে সোমবার রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের মানুষকে খুশি করতে চায় স্কালোনি

বাংলাদেশের মানুষকে খুশি করতে চায় স্কালোনি

ইতিহাসের এই দিনে

১৫ জুলাই ইতিহাসের এই দিনে

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App