×

আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করা নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে রাজস্থান ও সংলগ্ন অঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং তা মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব মাঝারি পর্যায়ে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিকটকার আয়েশা হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

টিকটকার আয়েশা হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রেস ক্লাবের জমি নিয়ে বিরোধ, দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারা

প্রেস ক্লাবের জমি নিয়ে বিরোধ, দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারা

ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

ফ্রান্সে ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

কারাগার থেকে মুক্তি পেলেন খায়রুল হক

কারাগার থেকে মুক্তি পেলেন খায়রুল হক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App