×

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি : সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। আকাশ রয়েছে ঘন মেঘাচ্ছন্ন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র আরও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।

মৎস্য সংশ্লিষ্টরা জানান, গভীর সমুদ্রে থাকা অনেক মাছ ধরার ট্রলার এখনো উপকূলে ফিরে আসেনি। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে এসব ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার প্রয়োজন হতে পারে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসসকে বলেন, ‘লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট বর্তমানে কোন পর্যায়ে আছে?

পে-স্কেলের গেজেট বর্তমানে কোন পর্যায়ে আছে?

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

মক্কা জোটে নতুন কোনো দেশ যুক্ত হবে না

মক্কা জোটে নতুন কোনো দেশ যুক্ত হবে না

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App