×

আবহাওয়া

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

ছবি : সংগৃহীত

পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। এ অবস্থায় নদীর চর ও নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, পদ্মা নদীর পানি বন্যা বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে চরাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

মোস্তফা কামাল পলাশের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বরের সর্বশেষ নির্ভরযোগ্য তথ্যে ফারাক্কায় গঙ্গার পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছেছে। সেখানে স্থানীয় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার প্রায় ১ দশমিক ৫০ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, ব্যারাজের ১০৯টি গেটই খোলা রয়েছে। সেখানে মোট পানিপ্রবাহ প্রায় ১৬ লাখ কিউসেক। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে ভারতের মুর্শিদাবাদের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে বলেও জানান তিনি। ফারাক্কা থেকে আসা বাড়তি পানির প্রবাহের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে।

মোস্তফা কামাল পলাশ বলেন, বর্তমান হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি প্রবেশ করতে পারে। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চরাঞ্চল এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে সবচেয়ে বেশি নজরদারি প্রয়োজন।

পানি বৃদ্ধির কারণে এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নদী ও চরাঞ্চলের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম

আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App