×

অর্থনীতি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

ফাইল ছবি

বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ঋণের এ হিসাব পাওয়া গেছে। এদিকে, দায়িত্ব নেওয়ার পর গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন, ২০২৬ অনুযায়ী চলতি অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে বছর শেষে ঋণ পরিশোধের চূড়ান্ত অঙ্কে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগে থেকে অনুমান করা সম্ভব নয়। এ পরিমাণ কম-বেশি হওয়ার ওপর ভিত্তি করে বছর শেষে মোট ঋণ পরিশোধের হিসাব পরিবর্তিত হতে পারে।

অন্য এক প্রশ্নে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন জানতে চান, বিগত সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের বোঝা থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকার বিশেষ কোনো পদক্ষেপ নিয়েছে কি না এবং এ পর্যন্ত কী পরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনশীল মাত্রায় রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য কোনো নতুন প্রকল্প গ্রহণের আগে এসব প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে, যেন বৈদেশিক ঋণে নতুন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা হয়। একই সঙ্গে বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যাতে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ হয় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।’

বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘বর্তমান সরকার মার্চ ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

‘পর্দার আড়ালে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কী হচ্ছে, জাতি জানতে চায়’

‘পর্দার আড়ালে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কী হচ্ছে, জাতি জানতে চায়’

নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন

নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App