×

বিশ্ববাণিজ্য

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

স্থানীয় বাজারে বাড়ছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন এই দামের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন: রপ্তানি আয় কমার মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য

নতুন হার অনুযায়ী, এখন থেকে ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়, যা গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বিক্রি হবে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ৯৭৪ টাকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App