×

জাতীয়

ঘুষসহ প্রাথমিক শিক্ষার উপপরিচালক সিরাজ গ্রেপ্তার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৮, ০৮:০৫ পিএম

ঘুষসহ প্রাথমিক শিক্ষার উপপরিচালক সিরাজ গ্রেপ্তার
৬০ হাজার টাকা ঘুষসহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সন্ধ্যায় রংপুরে নিজ কার্যালয় থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নাসিম আনোয়ার জানান, ঠাকুরগাঁওয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন আক্তারকে ঠাকুরগাঁও থেকে রংপুরে বদলি করতে বিভাগীয় ওই শিক্ষা কর্মকর্তা ঘুষ হিসেবে ৬০ হাজার টাকা গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তার করার পরপর তার বিরুদ্ধ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাতক্ষীরায় ডেঙ্গুর হানা, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯

সাতক্ষীরায় ডেঙ্গুর হানা, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯

বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা

বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ফুচকার আড্ডায় উচ্চস্বরে হাসাহাসি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ. অতঃপর...

ফুচকার আড্ডায় উচ্চস্বরে হাসাহাসি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ. অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App