×

সারাদেশ

পূজার এক দিন আগে প্রতিমা ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৩:৩৮ পিএম

পূজার এক দিন আগে প্রতিমা ভাঙচুর

ফাইল ছবি

পূজার এক দিন আগে প্রতিমা ভাঙচুর

ভেঙে ফেলা দুর্গা প্রতিমা

ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গাপূজার এক দিন আগে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বোয়ালমারী থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) আনিসুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি সুবাস সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কুণ্ডুরামদিয়া গ্রামের কর্মকার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা পূজার এক দিন আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। [caption id="attachment_248111" align="aligncenter" width="700"] ভেঙে ফেলা দুর্গা প্রতিমা[/caption] ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের মো. গাউছ শেখের ছেলে নয়ন শেখ (১৮) ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে বুধবার (২১ অক্টোবর) দুপুরে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নয়ন (১৮) এবং রাজু (২৫) নামে দুই জনকে আটক করেছে। এ ব্যাপারে কুন্ডু রামদিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ চন্দ্র কর্মকার বলেন, আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, পাশের নিপেন মালোর বাড়ির কালী প্রতিমা গত ১৯ অক্টোবর ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী বহিষ্কার, গ্রেপ্তার ৯১৬৯

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী বহিষ্কার, গ্রেপ্তার ৯১৬৯

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’

থানা পুড়িয়ে দেওয়ার হুমকি ‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App