×

জাতীয়

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়ে মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত তিন দিন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে কমিশনের।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এর অংশ হিসেবে রোববার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সূচি রয়েছে। নির্বাচন কমিশনের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সভাটি সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। সে ক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে মতবিনিময় হতে পারে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ইসি জানিয়েছিল, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯। এর মধ্যে তিন দিনে ৫৫টি দলের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইসির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণের বাইরে রাখা হয়েছে।

৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি দলকে মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে, ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। রোববারের আয়োজনে যেসব দল অংশ নিতে পারবে না, তাদের জন্য পরবর্তী সময়ে অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’

থানা পুড়িয়ে দেওয়ার হুমকি ‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’

রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক

রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App