×

জাতীয়

বোট ক্লাব প্রসঙ্গে আইজিপি: সংসদের আলোচনা সংসদেই থাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সরকারের অনুমতি নিয়ে ঢাকা বোট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন কি না, সে প্রশ্ন গত শুক্রবার সংসদে তুলেছিলেন এক সাংসদ।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আইজিপি। জবাবে তিনি বলেছেন, যে বিষয় সংসদে আলোচনা হয়েছে, সেটা সংসদের মধ্যেই থাক।

আইজিপি বলেন, সংসদ সদস্য কী বলেছেন, সেটা নিয়ে আইজিপি এখানে বক্তব্য দেবেন না। কারণ, সংসদের কথার কোনো পাল্টা বক্তব্য হয় না। আমি আইজিপি, আমি সংসদ সদস্য নই। যে কারণে সংসদের বক্তব্য নিয়ে কথা বলা শোভন নয়, যৌক্তিক নয়।

আলোচিত বোট ক্লাব সরকারের অনুমোদন নিয়ে গড়ে উঠেছে কি না এবং পুলিশের মহাপরিদর্শক সরকারের অনুমতি নিয়ে এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন কি না-বিষয়টি গত শুক্রবার সংসদের অধিবেশনে তোলেন বিএনপির সাংসদ হারুনুর রশীদ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App