×

আন্তর্জাতিক

উত্তেজক পরিস্থিতিতে ইউক্রেনে গুলি, নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০৫:২১ পিএম

উত্তেজক পরিস্থিতিতে ইউক্রেনে গুলি, নিহত ৫

প্রতীকী ছবি

ইউক্রেনে ন্যাশনাল গার্ডের এক সেনার গুলিতে ৫ জন নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার ভোরে দিনিপারো শহরের পিভদেনমাশ মিসাইল কারখানায় ন্যাশনাল গার্ডের ওই সেনা কারখানার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন আরও ৫ জন।

এদিকে, পালিয়ে যাওয়া সন্দেহভাজন ওই সেনাকে আটক করেছে ইউক্রেনের পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম রিয়াবচুক (২১)।

কয়েক সপ্তাহে ইউক্রেনে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মনে করছে, দেশটিতে আগ্রাসন চালানোর উদ্দেশ্যেই সেনা মোতায়েন করা হয়েছে। কিন্তু বিষয়টি রাশিয়া অস্বীকার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App