×

সারাদেশ

ঈদে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম

ঈদে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ জন
টাঙ্গাইলে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ঘুরতে বের হয়ে বাসচাপায় দুই বন্ধু সহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ব্যাটারিচালিত অটোরিকশারচালক বাবু মিয়া (৩৫), তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপর দুই বন্ধু হলেন-একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে আওয়াল মিয়া ও আব্দুর রিপনের ছেলে ফকর। নিহত আওয়ালের মামা রায়হান মিয়া গণমাধ্যমকে জানান, পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ওরা ১১ জন বন্ধু কয়েকটি অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়। পথে একটি বাস ওদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তার ভাগনে সহ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক সহ তিনজনকে মৃত ঘোষণা করেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহার উপলক্ষে ঘুরতে বের হয়ে বাস চাপায় দুই বন্ধু সহ তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বাসটি পাওয়া যায়নি। তবে অটোরিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App