×

দুর্ঘটনা

ঢাকা-মাওয়া

এক্সপ্রেসওয়েতে দেড় ঘণ্টায় চার সড়ক দুর্ঘটনা, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ এএম

এক্সপ্রেসওয়েতে দেড় ঘণ্টায় চার সড়ক দুর্ঘটনা, নিহত ১

অন্তত ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে দেড় ঘণ্টায় চারটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ সময়ে অন্তত ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জের শ্রীনগরে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে। 

নিহত ব্যক্তি হলেন মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন। 

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম জাকির হোসেন (৩২)। তিনি নোয়াখালীর বাসিন্দা। জাকির বাসের চালকের সহকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশার কারণে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ের ষোলঘর থেকে হাসাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহন পেছন থেকে একটি আরেকটিকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। 

আরো পড়ুন : ঢামেকে নারী চিকিৎসককে মারধর: অভিযুক্ত স্বজন আটক

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, শ্রীনগরের ষোলঘর থেকে হাসাড়া এলাকার ৪ থেকে ৫ কিলোমিটার হবে। এখানে ৪টি স্থানে সাকুরা পরিবহনসহ কয়েকটি বড় পরিবহনের যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানসহ ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। কোথাও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে। কোথাও একটি গাড়ি আরেকটির পেছনে ধাক্কা দিয়েছে। সবগুলো ঘটনাই ঘটেছে ঘন কুয়াশার কারণে। এ সব ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। 

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ষোলঘর পর্যন্ত ৭ থেকে ৮ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ফরহাদ হোসেন ও জাকির হোসেন নামে দুজনকে হাসপাতালে আনা হয়। জাকিরের রক্তক্ষরণ হলেও অবস্থা কিছুটা ভালো ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। ফরহাদ বলছিলেন, তার কোমরে ব্যথা হচ্ছে। তাকেও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে এর আগেই ফরহাদ মারা যান।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ কাদের জ্বিলানী বলেন, মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটলে আমরা ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। এর মধ্যে একজন মারা গেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App