×

দুর্ঘটনা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:১৮ এএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ছবি : সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

আরো পড়ুন : ‘ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App