×

ভর্তি

কলেজের জন্য জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

কলেজের জন্য জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে দেশের সব কলেজকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ক্ষেত্রে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণকসহ ভর্তির জন্য প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইনে ‘অ্যাডমিট’ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওই কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এ ছাড়া নির্ধারিত সময়ের পর ভর্তি নিয়ে কোনো জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

ফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশের জরুরি নির্দেশনা

মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশের জরুরি নির্দেশনা

ফেসবুকজুড়ে পুলিশের ইউনিফর্ম পরা কনটেন্ট, কী বলছে আইন

ফেসবুকজুড়ে পুলিশের ইউনিফর্ম পরা কনটেন্ট, কী বলছে আইন

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App