×

এশিয়া

জাপানে টাইফুন তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম

জাপানে টাইফুন তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

ছবি : সংগৃহীত

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। প্রবল বাতাসে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে রেল চলাচলও। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, টাইফুনের কারণে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজ ব্যক্তিরা সবাই কানাগাওয়া প্রিফেকচারের বাসিন্দা বলে জানানো হয়েছে।

এর আগে জাপানের আবহাওয়া সংস্থা টাইফুনটির কারণে ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছিল। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বেশ কয়েকটি আবহাওয়া সতর্কতা পরবর্তী সময়ে কমিয়ে আনা হয়েছে।

টাইফুন দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। আর ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত উঠেছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আকাশ ও রেল যোগাযোগেও ব্যাপক প্রভাব পড়েছে।

টাইফুনের কারণে পাঁচ দিনের ছুটির সময় জাপানের বেশ কয়েকটি আয়োজনও বাতিল করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রক ইন জাপান সংগীত উৎসবের নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়। একই দিনে টোকিও গেম শোর কয়েকটি আয়োজনও স্থগিত করা হয়েছে।

কে টাইফুন দুজুয়ান চলতি বছরে জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক ঝড় আঘাত হানছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এসব ঝড়কে শক্তিশালী করার অনুকূল পরিবেশ তৈরি করছে বলে জানিয়েছেন গবেষকরা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টাইফুনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফর অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, জাপান ভবিষ্যতে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক ঝড়ের ঝুঁকিতে পড়তে পারে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে টাইফুনের সংখ্যা বাড়ছে—এমন প্রমাণ নেই। বরং কিছু অঞ্চলে এ ধরনের ঝড়ের সংখ্যা কমতেও পারে।

তবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে টাইফুনের শক্তি বাড়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রের পানি উষ্ণ হলে ঝড় বেশি শক্তি সঞ্চয় করতে পারে, ফলে বাতাসের গতি বাড়তে পারে। একই সঙ্গে উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয়বাষ্প ধারণ করতে সক্ষম হওয়ায় এসব ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের ঝুঁকিও বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডিজিটাল অস্ত্রের শিকার কি মরিয়ম?

ডিজিটাল অস্ত্রের শিকার কি মরিয়ম?

জাপানে টাইফুন তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

জাপানে টাইফুন তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App