×

আওয়ামী লীগ

আওয়ামী লীগের ৫০ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ এএম

আওয়ামী লীগের ৫০ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায়

তাদের পরিবারগুলোকে বাঁচাতে অনুরোধ করছেন। ছবি : সংগৃহীত

দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী করুণ অবস্থায় আছে। তারা তাদের পরিবারগুলোকে বাঁচাতে অনুরোধ করছেন। কর্মীদের অনেকেই মামলা-হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের জন্য জরুরি তথ্য জানিয়ে পোস্টে লেখা হয়েছে, ‘সারাদেশ থেকে অনলাইনেই জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি, যা এখনো চলমান। দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর। তাদের সব কিছুই লুট করেছে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা। মহানগর ও জেলা-উপজেলা পর্যায়ে একেকজন নেতা-কর্মীর বিরুদ্ধে আছে ৫ থেকে ১০টি পর্যন্ত মিথ্যা মামলা।’


আরো পড়ুন : দেশের কাছেই আছি, যাতে চট করে ঢুকে যেতে পারি: শেখ হাসিনা

বলা হয়েছে, ‘এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ই-মেইলে ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে। অনেকেই মামলা হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। দেশে বা প্রবাসে থেকে যারা দুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান, ই-মেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার কাছে আমরা তথ্য সরবরাহ করব। ই-মেইল [email protected] হোয়াটসঅ্যাপ +1 (917) 569-9327 ।’

পোস্টে আরো লেখা হয়, দেশে বা প্রবাসে থেকে যারা নিজ নিজ এলাকার কর্মীদেরকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন থেকে পাবলিক প্লাটফর্মে কারো ব্যক্তিগত ফোন নম্বর বা অন্য যেকোনো পরিচিত নম্বর শেয়ার করা থেকে বিরত থাকব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App