×

আওয়ামী লীগ

রাজবাড়ীতে আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উড়ছে, ঝুলছে উদ্বোধনের ব্যানার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

রাজবাড়ীতে আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উড়ছে, ঝুলছে উদ্বোধনের ব্যানার

ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে দেড় বছর পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে শুরু করেছে। একই সঙ্গে কার্যালয় উদ্বোধনের কথা জানানো ব্যানারও ঝুলানো হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কার্যালয় চত্বরে গিয়ে এই দৃশ্য দেখা গেছে।

সকাল সোয়া ১০টার দিকে উপস্থিত ছিলেন কয়েকজন স্থানীয় মানুষ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দেয়ালে একটি ব্যানার টানা হয়েছে এবং পাশেই জাতীয় পতাকা উড়ানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ৫ আগস্ট ২০২৪ সালের পরে রাজবাড়ীতে প্রথম ‘জয় বাংলা’ স্লোগান দেয় জেলা যুবলীগ। আজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে পার্টি অফিস উদ্বোধন করা হলো।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ কার্যালয়ে এই কার্যক্রম শুরু হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবক কার্যালয়ে প্রবেশ করে জাতীয় পতাকা টানেন এবং উদ্বোধনের ব্যানার লাগিয়ে চলে যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App