×

জামায়াত

বিরোধীদলীয় নেতা

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

ছবি : সংগৃহীত

দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও উৎপাদক-ভোক্তার স্বার্থ রক্ষায় সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, এখনো যদি দেশে সিন্ডিকেটের কালো ছায়া থেকে যায়, তাহলে গণতান্ত্রিক সরকার ও সংসদের ভূমিকা কী? যেখানে যেখানে সিন্ডিকেট রয়েছে, সেগুলো ভেঙে দিতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশকে ঘিরে বহুপাক্ষিক, বহুমাত্রিক, অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা তৎপরতা চলছে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর সামনে আসছে। এতে জাতি আতঙ্কিত না হলেও কী ঘটছে এবং সামনে কী হতে যাচ্ছে, তা নিয়ে সন্দিহান। এ বিষয়ে সবার অবস্থান ও বক্তব্য স্পষ্ট হওয়া প্রয়োজন।

দুই দিকেই ক্ষতিগ্রস্ত উৎপাদক ও ভোক্তা

দ্রব্যমূল্য পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, অতীতে বিরোধী দলে থাকার সময় তারা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য তৎকালীন সরকারকে দায়ী করতেন। তখন বলা হতো, সিন্ডিকেটের কারণে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ে। কিন্তু উৎপাদকরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পান না।

তিনি বলেন, এখনো পরিস্থিতির দুই দিকেই সমস্যা রয়েছে। একদিকে উৎপাদকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে ভোক্তাদের অসহনীয় দামে পণ্য কিনতে হচ্ছে। অতীতের তুলনায় দ্রব্যমূল্য কিছুটা স্থিতিশীল হলেও সিন্ডিকেটের প্রভাব কেন দূর করা যাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি।

শফিকুর রহমান বলেন, শুধু আমদানি নয়, রপ্তানি খাতেও সিন্ডিকেট রয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিসর সীমিত। এর মধ্যে প্রধান রপ্তানি খাতও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ঝুঁকির মুখে রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন বলে তিনি উল্লেখ করেন।

শিল্প বাঁচলে শিল্পীও বাঁচবে

শিল্প ও ব্যবসা খাতের স্বার্থের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, কোনো মালিক ব্যবসায় লোকসান করার উদ্দেশ্যে উদ্যোক্তা হন না। একইভাবে কোনো শ্রমিক তাঁর কর্মস্থল ধ্বংস করার জন্য সেখানে কাজ করেন না।

তিনি বলেন, ‘যদি শিল্প বাঁচে, তাহলে শিল্পীও বাঁচবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

বিরোধীদলীয় নেতা সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App