×

আওয়ামী লীগ

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন। তিনি বায়তুল মোকাররমের সাবেক খতিব। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে শেখ হাসিনাকে কওমী জননী উপাধি দেন মুফতি রুহুল আমিন। ২০২৪ সালে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।

গোয়েন্দারা বলছেন, মুফতি রুহুল আমিন আলেম সমাজকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ৫ আগস্টের পর গোপালগঞ্জ থেকে লোক এনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়েছিলেন। এ ঘটনায় হওয়া মামলাসহ, অন্তত ৩টি মামলার আসামি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

বিরোধীদলীয় নেতা সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App