×

আওয়ামী লীগ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত ও স্বল্পআয়ের পরিবারগুলোর ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। 

সোমবার (১০ আগস্ট) কুড়িগ্রামের উলিপুরে এ ঘটনাটি ঘটেছে। এ সময় উপজেলার ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে ধামশ্রেনী ইউনিয়নে  নাম মো. মিনহাজুল ইসলাম নামে এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে দায়িত্ব দেওয়া হয়। ওই দিন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

মো. মিনহাজুল ইসলাম ধামশ্রেনী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সদস্য পদে রয়েছেন। এ ঘটনায় উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক গত সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন: ১২ ঘণ্টার প্যারোলে কারামুক্ত দীপু মনি

এদিকে, সরকারের গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের এই নেতার নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

অভিযোগ কারী একরামুল হক বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলামকে দায়িত্ব দেয়ার আগে প্রশাসনকে সঠিক ভাবে যাচাই বাচাই করা দরকার ছিল।’

তবে বিষয়টি জানতে ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য  পাওয়া যায়নি।

‎উপজেলা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেয়ার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড সুপারভাইজার তথ্যসংগ্রহকারী সেচ্ছাসেবক নির্বাচন কমিটির সভাপতি এ.টি.এম আরিফ জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্মস্থলে না এসেও বেতন, শিক্ষিকার টাকায় মাদ্রাসা চালানোর অভিযোগ

কর্মস্থলে না এসেও বেতন, শিক্ষিকার টাকায় মাদ্রাসা চালানোর অভিযোগ

কৃষক বাবার সন্তান রনি, বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ

কৃষক বাবার সন্তান রনি, বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাসীরুদ্দীনের ওপর হামলার পর সারজিস-হাসনাতের পোস্ট

নাসীরুদ্দীনের ওপর হামলার পর সারজিস-হাসনাতের পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App