সাংবাদ সম্মেলন করে দল ছাড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান খোকন মিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল পদ-পদবি থেকে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, শারীরিক, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে তিনি পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আজ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কোনো ধরনের চাপ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেছেন কি না এবং ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কি না।
জবাবে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, কোনো চাপ বা কোনো দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেননি। শারীরিক ও পারিবারিক কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর সঙ্গে কোনো ধরনের চাপ বা অন্য কোনো বিষয় সম্পৃক্ত নয়।
তিনি আরও জানান, তার পদত্যাগের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণেই নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
