×

রাজধানী

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা করা হয়েছে।

রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৫ জন ও গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১টি অটোরিকশা, ২৯ টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইলফোন ও নগদ ৩৪০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App