×

গান

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

‘অল ফর দ্য হল’ কনসার্টে সংগীত পরিবেশন করছেন রিচার্ড স্টারবান (১০ এপ্রিল, ২০০০)। ইনবক্সে ১৪তম বার্ষিক ‘অ্যাকাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডস’-এর সময় ‘দ্য ওক রিজ বয়েজ’ ৩ মে, ১৯৭৯। ছবি: সংগৃহীত

গ্র্যামি পুরস্কারজয়ী জনপ্রিয় গসপেল ও কান্ট্রি সংগীতের দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট রিচার্ড স্টারবান মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতায় ৮৩ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।

শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার ও ব্যান্ড কর্তৃপক্ষ।

পরিবার ও ব্যান্ডের দেওয়া বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন স্টারবান। এর সঙ্গে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতা দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

১৯৭২ সাল থেকে ‘দ্য ওক রিজ বয়েজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন স্টারবান। এর আগে কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির ব্যাকআপ ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। পরে সেই কাজ ছেড়ে যোগ দেন এই ভোকাল গ্রুপে। দলটির জনপ্রিয় গান ‘এলভিরা’ বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়।

দীর্ঘ কয়েক দশক ব্যান্ডটির সঙ্গে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন স্টারবান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৫ সালে নিয়মিত সফর ও মঞ্চে সংগীত পরিবেশন থেকে বিরতি নেন তিনি।

সংগীতজীবনে ‘দ্য ওক রিজ বয়েজ’ পাঁচটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছে। এ ছাড়া ২৩ বার মনোনয়ন পেয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সামনে সংগীত পরিবেশনের পাশাপাশি ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং ‘গ্র্যান্ড ওলে অপ্রি’র মঞ্চেও পারফর্ম করেছে তারা।

কিংবদন্তি সংগীতশিল্পী জনি ক্যাশের সঙ্গে সফর করেছে দলটি। এ ছাড়া পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিং স্লাইডিন’ অ্যাওয়ে’-তে ব্যাকআপ ভোকাল দিয়েছিল তারা।

রিচার্ড স্টারবানের মৃত্যুতে কান্ট্রি ও গসপেল সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App