×

ঢাকা

আবারও মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

আবারও মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

ছবি: সংগৃহীত

গাজীপুরের মৌচাকে বেতন বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকায় বেশ কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রোববার সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। তবে কাজে যোগ না দিয়ে সকাল পৌনে ৯টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের সরিয়ে নেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

আবারও মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App