‘দেশে ফিরতে হলে আইন মেনেই আসতে হবে শেখ হাসিনাকে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইন মেনেই ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণ কঠোর অবস্থানে রয়েছে।
ব্রিফিংয়ের শুরুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তিনি। এ সময় সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষের অবস্থানও বিদেশি প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয় বলে জানান প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৬০টি কূটনৈতিক মিশনের প্রধান অংশ নেন। এ ছাড়া জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষে ব্রিফিংয়ে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
