×

ব্যাংক

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ এএম

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ। ছবি: সংগৃহীত

সরকারি মালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) একযোগে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও'র চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়টি জানানো হয়।

অপসারণ করা ব্যাংক এমডিরা হলেন- 

সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম, জনতা ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এমডি মো. হাবিবুর রহমান গাজী।

ছয়টি ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো তাদের স্থলে নতুন করে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়নি।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডি নিয়োগ দেয়া হয় চুক্তিভিত্তিক। আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঠানো চিঠিতে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। তবে নতুন এমডির বিষয়ে চিঠিতে কিছু  উল্লেখ নেই। খুব শিগগিরই ব্যাংকগুলোতে এমডি নিয়োগ দেয়া হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

আরো পড়ুন: সালমান এফ রহমানের ঋণের পরিমাণ প্রকাশ, কোন ব্যাংকে কত

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইউপি নির্বাচন নিয়ে ইসিকে সরকারের নতুন বার্তা

ইউপি নির্বাচন নিয়ে ইসিকে সরকারের নতুন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App