×

বরিশাল

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ছয় জুয়ারী আটক

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ছয় জুয়ারী আটক

ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ৬ জন জুয়ারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।

জানা গেছে, বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে একটি বাড়িতে জুয়া খেলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে হানা দেন। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) এবং মেহেদী হাসান (৩৯)।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুয়া ও মাদকসহ সকল প্রকার অপরাধ নির্মূলে সেনাবাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃতদের পরবর্তীতে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

‘যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ালে কঠোর জবাবদিহিতা’

‘যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ালে কঠোর জবাবদিহিতা’

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App