×

বরিশাল

ভোলায় অবৈধ ভারতীয় নাগরিক আটক

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

ভোলায় অবৈধ ভারতীয় নাগরিক আটক

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ভোলায় আত্মগোপনে থাকার চেষ্টাকালে আব্দুল মমিন (৩২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ভোলার কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক কারবারির সহায়তায় তিনি বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। 

আটককৃত আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়ী জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে।

শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক অভিযান চালিয়ে খেয়াঘাট ব্রিজ এলাকা হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আব্দুল মমিনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, গত ৭ এপ্রিল মঙ্গলবার তিনি দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সাথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

ওই অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভোলা সদর উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আব্দুল মমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাকে কোর্টে প্রেরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ

চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান জোরদার

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান জোরদার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পিএসএলে ইমনের পরিবর্তে লঙ্কান তারকাকে দলে ভেড়াল লাহোর

পিএসএলে ইমনের পরিবর্তে লঙ্কান তারকাকে দলে ভেড়াল লাহোর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App