×

বরিশাল

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, একদিনে ভর্তি আরও ১১ শিশু

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, একদিনে ভর্তি আরও ১১ শিশু

ছবি: সংগৃহীত

উপকূলীয় জেলা ভোলায় বাড়ছে হামের আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে জেলার চার হাসপাতালে ভর্তি হয়েছে ১১ শিশু।

এর মধ্যে মনপুরা উপজেলায় ২ জন, চরফ্যশন উপজেলায় ৪ জন, লালমোহন উপজেলায় ১ জন এবং ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৪ জন সহ মোট ১১ জন ভর্তি হয়েছে।

এছাড়া ও ভোলার হাসপাতাল গুলোতে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা আছে ৯৪ জন, ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ৭৭ জন, ঢাকা হতে রিপোর্ট পাওয়া গেছে ৩৩ জনের, হাসপাতালে ভর্তি আছে ৭০ জন। এদের মধ্যে হাম শনাক্ত ৮ জন, ঢাকায় মারা গেছে ২ জন, চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে ৪৭ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৩ জন রোগী। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসক ও নার্সরা তাদের সার্বক্ষণিক সেবা দিচ্ছেন। তবে এখনো পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পাওয়া যায়নি।

হঠাৎ করেই এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে। অনেকেই বলছেন, আগে জেলায় হামের তেমন প্রকোপ না থাকলেও এখন শিশুদের নিয়ে তারা গভীর উদ্বেগে রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ভোলার ছয়টি হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ১৪টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে শয্যা ও ইউনিট বাড়ানোর প্রস্তুতিও রয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, হাম মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলার প্রতিটি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, রোগীদের সেবা দিতে চিকিৎসক ও নার্স প্রস্তুত রয়েছেন। নমুনা সংগ্রহ করা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App