×

বরিশাল

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক কাউন্সিলরের, আহত ১

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক কাউন্সিলরের, আহত ১

ছবি: সংগৃহীত

বরিশাল-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সাগর ও সোহেল হোসেন বরিশাল থেকে একটি মোটরসাইকেলে করে ঝালকাঠি ফিরছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App