×

বরিশাল

মহিপুরে কোস্টগার্ডের অভিযানে ফের সামুদ্রিক মাছ জব্দ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:২৭ পিএম

মহিপুরে কোস্টগার্ডের অভিযানে ফের সামুদ্রিক মাছ জব্দ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার পুরান মহিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যাত্রীবাহী পরিবহন থেকে এসব মাছ জব্দ করে কোস্টগার্ড নিজামপুর স্টেশন সদস্যরা।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৭ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

সামুদ্রিক মৎস্যসম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা সমুদ্রে মাছ শিকার করে চলছেন। আড়তগুলোতে এসব মাছ প্রকাশ্যে বিকিকিনি হচ্ছে। পরিবহনসহ বিভিন্ন মাধ্যমে বাজারজাত করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, নৌ পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা সম্মিলিতভাবে সমুদ্র এবং আড়তগুলোতে অভিযান চালালে মৎস্যজীবীরা নিষেধাজ্ঞা অমান্য করার সাহস পাবে না। আইন না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে জেলেরা।

নিজামপুর কোস্টগার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App