নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
ছবি : সংগৃহীত
পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রতিনিধি দলটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যরা প্রেস ব্রিফিং করবেন।
বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে আটজন অবস্থান করছিলেন। এতে দুজন আহত হন। এ ঘটনায় দুটি ছাগল মারা যায় এবং বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার পর নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
