×

অর্থনীতি

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

ছবি : সংগৃহীত

দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনেই প্রবাসীরা দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফেরাতে ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, শুধু ১১ নভেম্বর এক দিনেই দেশে ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে, অর্থাৎ ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে ওই সময় পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়ায় ১৪ দশমিক ৪ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফর ফলপ্রসূ হয়েছে: রিজভী

প্রধানমন্ত্রীর সফর ফলপ্রসূ হয়েছে: রিজভী

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

পে-ফিক্সেশনের কারণে বিপাকে সরকারি কর্মচারীরা

পে-ফিক্সেশনের কারণে বিপাকে সরকারি কর্মচারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App