×

বরিশাল

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে ২ হাজার ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত এ কর্মসূচিতে তিনি উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপকারভোগীদের অভিজ্ঞতা ও মতামত শোনেন এবং কর্মসূচির সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে চলমান ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

দক্ষিণাঞ্চলের সমস্যা সমাধানে সময় চাইলেন প্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চলের সমস্যা সমাধানে সময় চাইলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পার্বতীপুরে মা-মেয়ের আত্মহত্যা

পার্বতীপুরে মা-মেয়ের আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App