×

বরিশাল

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

ছবি: সংগৃহীত

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকা আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ফজলুল হক নামে এক রোগী আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি সদর থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং আহত রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

আহত রোগীর ভাতিজা মতিন রহমান বলেন, ‘তার চাচা ফজলুল হক দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসার জন্য প্রতি মাসে ঢাকায় যান। সোমবারও একই উদ্দেশ্যে রওনা হওয়ার পর দুর্ঘটনার শিকার হন। এতে তার একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। ফজলুল হক ঝালকাঠি শহরের পালবাড়ী এলাকার বাসিন্দা।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


  • সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

    সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

    সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

    কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

    কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

    খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

    খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

    চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

    চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

    সব খবর

    সম্পাদক : শ্যামল দত্ত

    প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

    অনুসরণ করুন

    BK Family App