×

রাজনীতি

১১ দলীয় ঐক্যের লংমার্চ

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পিএম

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর খুলনা নগরীর ফুলবাড়ী গেট এলাকায় পৌঁছানোর আগে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামতসহ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে নগরীর ফুলবাড়ী গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে জোটের নেতাদের পথসভার আয়োজন করা হয়।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, খুলনার শিববাড়ি মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের পথসভা শেষ করে নেতারা গাড়িবহর নিয়ে ফুলতলার উদ্দেশে যাত্রা করেন। গাড়িবহর ফুলবাড়ী গেট এলাকায় পৌঁছানোর আগে ৪-৫টি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর তাঁরা রাস্তায় নেমে আসেন।

পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী গেট শহীদ মিনার রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

ওসি আরও বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। তবে ঘটনার পর থেকে তদন্তে নেমেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লংমার্চ বাদ দিয়ে সংবিধান সংস্কারে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

লংমার্চ বাদ দিয়ে সংবিধান সংস্কারে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মনপুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বাবার মৃত্যু

মনপুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বাবার মৃত্যু

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা নিধন বন্ধে ৮ মাসের নিষেধাজ্ঞা

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা নিধন বন্ধে ৮ মাসের নিষেধাজ্ঞা

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App