×

বরিশাল

শিক্ষককে মারধরের মামলায় প্রধান শিক্ষকসহ কারাগারে ৩

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম

শিক্ষককে মারধরের মামলায় প্রধান শিক্ষকসহ কারাগারে ৩

ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে শিক্ষককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন আবেদনটি নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন আসামি হলেন- প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ, মো. হামিম দেওয়ান (২৫) এবং মো. রাশেদ খান (৪০)।

মামলার এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন প্রধান শিক্ষকসহ অভিযুক্তরা অফিস কক্ষ থেকে আক্তার হোসেনকে শার্টের কলার ধরে বিদ্যালয়ের মাঠে নিয়ে যান এবং তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর গত ২ জুলাই সহকারী শিক্ষক আক্তার হোসেন প্রধান শিক্ষকসহ আটজনকে আসামি করে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

এদিকে মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে অন্যায়ভাবে এ মামলায় আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App