×

সিলেট

সিলেটে মন্ত্রী আরিফ

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

ছবি: ভোরের কাগজ

অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা এবং শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষার ব্যয় বহনে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের চিকিৎসা, তাঁদের সন্তানদের শিক্ষা এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। অসুস্থ ও দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের দুর্দিনে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে সরকার পাশে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

তিনি বলেন, রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমিকেরা কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত নিয়মে আবেদন করে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহায়তা পেতে পারেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাইপ্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।

শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের ফলাফল ও যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। উপযুক্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় বহনেও সহযোগিতা করা হবে। এর মাধ্যমে তাঁরা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের চিকিৎসা ও তাঁদের পরিবারের শিক্ষা সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুযোগ তৈরির একটি উদ্যোগ।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সৌরবিদ্যুৎ খাতে মাইলফলক ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

সিলেটে মন্ত্রী আরিফ শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App