×

ভারত

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

ছবি: সংগৃহীত

দিল্লি পুলিশ যেখানেই আটকাবে, সেখানেই যন্তর মন্তর গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নতুন নেতৃত্ব পাওয়া অজিঙ্ক্য শিন্ডে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন, ততক্ষণ এই লড়াই চলবে।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন অজিঙ্ক্য শিন্ডে।

ভিডিওবার্তায় সবাইকে নমস্কার জানিয়ে তিনি বলেন, অভিজিৎ দীপকে এবং দলের দুই মুখপাত্র সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে মোদি-শাহের সরকার বিমানবন্দর থেকেই আটক করেছে। তাঁর দাবি, সরকার আন্দোলনকারীদের ভয় পেয়েছে।

অজিঙ্ক্য শিন্ডে আরও বলেন, এর আগে সবাই যন্তর মন্তরে জড়ো হলে নরেন্দ্র মোদি ও অমিত শাহের অহংকার চূর্ণ করে দেওয়া হয়েছিল। এ কারণেই এবার মানুষ যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারে, সে জন্য বাস ও ট্রেনসহ বিভিন্ন পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

মোদি-শাহের ভয়ের বিষয়টি তুলে ধরে শিন্ডে বলেন, ‘এ থেকেই বোঝা যাচ্ছে, অর্ধেক লড়াই আমরা জিতে গেছি।’ তিনি বলেন, নতুন লড়াই শুরু হয়েছে। দেশের মানুষ ভোট দেওয়ার যে অধিকার হারিয়েছেন, আন্দোলনকারীরা তা ফিরিয়ে দিতে চান। তাঁদের দাবি, ভোট চুরির সঙ্গে জড়িত জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। এ কারণেই পুরো সরকার দিল্লি অচল করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিওবার্তার শেষ দিকে অজিঙ্ক্য শিন্ডে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, পুলিশ যেখানেই বাধা দেবে, সেখানেই তাঁরা যেন যন্তর মন্তরের মতো প্রতিবাদস্থল গড়ে তোলেন। জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নতুন নেতৃত্ব পাওয়া অজিঙ্ক্য শিন্ডে ভিডিও বার্তা দিয়েছেন 

এর আগে আটক হওয়ার আশঙ্কায় আগের রাতেই একটি ভিডিওবার্তা রেকর্ড করেন অভিজিৎ দীপকে। ওই ভিডিওতে তিনি জানান, তাঁকে, সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হলে অজিঙ্ক্য শিন্ডে যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করবেন। দলের শীর্ষ নেতাদের আটকের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থান জানিয়েছে সিজেপি।

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে বসানো হয়েছে ব্যারিকেড। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে স্পাইক স্ট্রিপও বসানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্যকে নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের হিসাব অনুযায়ী, শনিবার বিক্ষোভ ঘিরে পরিস্থিতি সামাল দিতে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শহরে প্রায় ২৬ হাজার কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন থাকার কথা জানানো হয়েছে।

যন্তর মন্তর ও আশপাশের এলাকায় মাইকিং করে নিষিদ্ধ জমায়েত, মিছিল ও সড়ক অবরোধ না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে। এ সময় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার বিধিনিষেধের কথাও প্রচার করা হচ্ছে।

এদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ও ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) ‘নৈরাজ্যবাদী শক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর অভিযোগ, এসব দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

নীতিন নবীন বলেন, নির্বাচনে ভোটারদের প্রত্যাখ্যানের মুখে পড়েই এসব দল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পথ বেছে নিয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং গণতন্ত্রের মাধ্যমে তাদের শাস্তি দিয়েছে। কিন্তু সেই ফলাফল থেকে শিক্ষা না নিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে।

বিক্ষোভে বিদেশি শক্তির মদদ রয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির এই নেতা। তাঁর দাবি, ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতেই বিদেশি শক্তি এ আন্দোলনে সহায়তা করছে।

বিক্ষোভকারীরা সংবিধানের দোহাই দিয়ে নিজেরাই সংবিধান লঙ্ঘন করেছেন বলেও মন্তব্য করেন নীতিন নবীন। তাঁর ভাষ্য, সংবিধানের কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা জনগণের রায়কে অপমান করার শামিল।

বিজেপি সভাপতি আরও বলেন, বিরোধী নেতাদের বক্তব্যের ধরন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাঁদের অবস্থান দেখে দেশের তরুণেরা আবারও তাঁদের প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

সিলেটে মন্ত্রী আরিফ শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের শিক্ষায় সহায়তা দেবে সরকার

সিজেপির অভিজিৎ, মমতা, কেজরিওয়ালসহ হাজারেরও বেশি আটক

দিল্লিতে বিক্ষোভ সিজেপির অভিজিৎ, মমতা, কেজরিওয়ালসহ হাজারেরও বেশি আটক

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App