×

বরিশাল

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ট্রাফিক আইনে অটোরিকশাচালকদের বিরুদ্ধে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করার প্রতিবাদে ঝালকাঠি শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালক ও শ্রমিকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ অবরোধের কারণে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর বিকেলে অটোরিকশাচালক ও শ্রমিকরা ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। এ সময় তারা সড়কের ওপর অবস্থান নিয়ে ট্রাফিক আইনে করা মামলায় জরিমানার পরিমাণ কমানোসহ বিভিন্ন দাবি জানান। অটো শ্রমিক দলের জেলা সভাপতি মো. আলম ফকিরের নেতৃত্বে চালক ও শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাফিক বিভাগের দায়ের করা মামলায় অটোরিকশাচালকদের ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। স্বল্প আয়ের অটোরিকশাচালকদের পক্ষে এ ধরনের জরিমানা পরিশোধ করা অত্যন্ত কঠিন। দিনভর অটোরিকশা চালিয়ে যে আয় হয়, অনেক ক্ষেত্রে তার বড় একটি অংশই জরিমানার টাকা পরিশোধে চলে যাচ্ছে। তাই জরিমানার পরিমাণ কমানো এবং চালকদের আর্থিক অবস্থার বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবি জানান তারা।

ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা আরও বলেন, তারা আইন অমান্য করার পক্ষে নন। তবে অটোরিকশাচালকদের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে জরিমানার ক্ষেত্রে সহনশীলতা দেখানো প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানের দাবিও জানান তারা।

অন্যদিকে ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বলেন, সরকার নির্ধারিত আইন ও জরিমানার বিধান অনুযায়ীই অটোরিকশাচালকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। কোনো চালককে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে জরিমানা করা হচ্ছে না। আইন ভঙ্গের ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর। তিনি অটোরিকশাচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন তিনি।

পুলিশের আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে সড়কের দুই পাশে যানবাহনের চাপ তৈরি হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App